নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০৭:৩০:২৭ পূর্বাহ্ন

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়


সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনইইউবি)  এর উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এর সঙ্গে মতবিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট নগরের কাজিরবাজারস্থ এনইইউবি ক্যাম্পাসে  উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় হয়।

সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিশ্ববিদ্যালয় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের স্বল্প মূল্যে উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অতিরিক্ত বেতন ও ফি এর কারনে অনেক গরীব ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়তে পারে না। তবে আমরা এটি সমন্বয় করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের কম খরচে উচ্চশিক্ষা প্রদানে তাদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে।

পরিশেষে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য। মতবিনিময় শেষে উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় এনইইউবি’র রেজিস্ট্রার  মো. শাহজাদা আল সাদিক,  সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোঃ শাহান আহমেদ এবং উপাচার্যের সচিব আরিফ শাকিল নাহিদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, সাধারণ সম্পাদক হাসান নাঈম, যুগ্ম-সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য সাগর হাসান শুভ্র, নুর আলমসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: