সিলেটে ৫৫ জনের মনোনয়ন সংগ্রহ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সিলেটে ৫৫ জনের মনোনয়ন সংগ্রহ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৮:০০:০০ পূর্বাহ্ন

সিলেটে ৫৫ জনের মনোনয়ন সংগ্রহ

ফাইল ছবি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হতে সিলেটের ছয়টি আসনে ৫৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন সিলেট-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল মোমেনসহ তিনজন।

অপর দুইজন হলেন-সিলেট-১ আসনে ফয়জুল হক এবং সিলেট-২ মনোনয়নপত্র দিয়েছেন আসনে সিলেটের বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান।   

জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সহকারী রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক সুবর্ণা সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের বিপরীতে গতকাল ১১টি মনোয়ন ফরম বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত বিতরণকৃত মোট মনোনয়ন ফরমের সংখ্যা ৫৫টি।

এরমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে ২টি এবং বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১টি মনোনয়ন ফর্ম জমা হয়েছে। সিলেট সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েও পররাষ্ট্রমন্ত্রী মনোনয়নপত্রের আরেকটি কপি জমা দেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: