বিশ্বকাপে সিলেটি ক্রিকেটার নাসুমকে চড় মেরেছিলেন হাতুরু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বিশ্বকাপে সিলেটি ক্রিকেটার নাসুমকে চড় মেরেছিলেন হাতুরু

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৯:২৫:০৮ পূর্বাহ্ন

বিশ্বকাপে সিলেটি ক্রিকেটার নাসুমকে চড় মেরেছিলেন হাতুরু

নাসুম আহমদ - চন্ডিকা হাথুরুসিংহ।


সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাওরঘেরা দুর্গম গ্রাম মধুরাপুরের সন্তান নাসুম আহমেদ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে জাতীয় দলে খেলছেন নিয়মিত। যাকে গণমাধ্যম মিরপুরে বাঘ হিসাবে আখ্যায়িত করেছে সেই বাঘ নাসুম আহমদের সাথে বিশ্বকাপে ঘটে গেলো আচমকা এক ঘটনা।

আইসিসির মেগা ইভেন্টে ওয়ান্ডে বিশ্বকাপ বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন শেষই হচ্ছে না। একের পর এক ম্যাচ হারায় পুরো আসরজুড়েই সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে ক্রিকেটার, টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে ক্রিকেট বোর্ডও। এদিকে টুর্নামেন্টে ব্যর্থ অভিযান শেষে টাইগাররা সিলেটের মাঠে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের সাথে। আজ চলছে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। কিন্তু এসবের মাঝেই নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্বকাপে টাইগারদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ঘটনা নিয়ে। গণমাধ্যমের তথ্যমতে, বিশ্বকাপে এক টাইগার ক্রিকেটার নাসুম আহমদকে মেরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ন্যাক্কারজনক এমন ঘটনা ঘটেছিল সেদিনই। সে ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুম আহমদ পানি নিয়ে মাঠে যেতে বলেন হাথুরু। সব কিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে সেই নাসুম আহমদের ৩০ সেকেন্ড দেরি হয়। এ কারণেই সেদিন নাসুম আহমদকে চড় মারেন হাথুরু। দেশের প্রথম শ্রেণীর একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাথুরুর এমন ব্যবহারে সেদিন সেই নাসুম আহমদ কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও জানানো হয়েছে সেই প্রতিবেদনে। এদিকে প্রধান কোচের এমন ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররাও এ ঘটনা জানতে পারেন। এদিকে গায়ে হাত তোলায় সেই নাসুম  উত্তেজিত হলে দুই সিনিয়র ক্রিকেটার তাকে শান্ত করেন। বোর্ড প্রেসিডেন্টকে জানাবেন বলেও আশ্বস্ত করেন তাকে- টেলিভিশন চ্যানেলে প্রকাশিত সেই প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে বোর্ড সভাপতি সহ আরও কয়েকজন পরিচালক কলকাতায় গেলে সেখানে নাজুমুল হোসেন পাপনকে এ ঘটনার কথা জানানো হয়। আর জানতে পেরে বিসিবি সভাপতি হাথুরুকে নিজেকে আচরণ শুধরে নেয়ার কথাও জানান বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে।

এদিকে নিউজিল্যান্ড সফরে দলে অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়াতেই নাকি হাথুরুর দ্বারা লাঞ্চিত হওয়া এড়াতে নাসুম আহমদে দলে রাখা হয়নি বলে জানা গেছে সেই প্রতিবেদন থেকে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ তদন্তে লোক দেখানো একটি বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। তবে সেই তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ নেই বিশ্বকাপে নাসুমের সাথে ঘটে যাওয়া সেই ন্যাক্কারজনক ঘটনা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: