দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের সংসদীয় আসন ২৩২ সিলেট -৪ ( জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) বেলা ১২ ঘটিকায় সিলেট রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়ন পত্র গ্রহন করেন।
এ সময় মন্ত্রী সাথে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট -২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া , গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের সভাপতি মো আসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, কম্পানিগন্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমজাদ আলি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আফতাব আলি কালা, জেলা পরিষদ সদস্য সুভাষ দাস, গোয়াইনঘাট ৫ নং আলিরগাও ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ষীয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব ইমরান আহমদ সিলেট -৪ আসনে শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের পাশাপাশি এই আসনের মানুষের জীবনমান উন্নয়নে ও অবকাঠামো, যোগাযোগ ব্যবস্হায় ব্যপক উন্নয়ন করেছেন।
তিনি এই জনপদে ছয়বার নির্বাচিত সাংসদ। ১৯৮৬ সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আসছেন। এ নিয়ে বাংলাদেশ আওয়ামিলীগের প্রার্থী হিসেবে সিলেট -৪ আসনে অষ্টমবারের মত তাকে মনোনয়ন দেয়া হয়।
উল্ল্যেখ্য আজ ৩০ শে নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। আগামী ১লা ডিসেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর যাচাই বাছাই। আপিল নিষ্পত্তি ৫-১৫ ই ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর এবং পরেরদিন ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২০২৪ সালের ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জৈন্তাবার্তা/এমকে




