যুদ্ধবিরতির সময় বাড়ানোর চেষ্টা চালাচ্ছে কাতার-মিসর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির সময় বাড়ানোর চেষ্টা চালাচ্ছে কাতার-মিসর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৮:৩৬:০৩ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির সময় বাড়ানোর চেষ্টা চালাচ্ছে কাতার-মিসর

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও দুইদিন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে কাতার ও মিসর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মিসরের স্টেট ইনফরমেশন সার্ভিস।গত ২৪ নভেম্বর প্রথমবার চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এরপর দুই দফা এটির মেয়াদ বাড়ানো হয়। কাল শুক্রবার সকালে যুদ্ধবিরতির সময় শেষ হয়ে যাবে।

তবে মধ্যস্থতাকারী দেশ কাতার-মিসর চাইছে এটির সময়সীমা বাড়াতে। যেন গাজা থেকে আরও ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলি কারাগার থেকে আরও ফিলিস্তিনি বন্দি মুক্ত পান। হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, সেটির মেয়াদ আজ স্থানীয় সময় সকাল ৭টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাতার ও মিসরের প্রচেষ্টায় একেবারে শেষ মুহূর্তে গিয়ে এটির সময় একদিনের জন্য বৃদ্ধি করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক