সিলেট সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেটসহ সারাদেশে ৯টা ৩৬ মিনিটে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল ৫.৬। এর উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে।
জৈন্তাবার্তা/এমকে




