আওয়ামী লীগ শংকামুক্ত হলেও চিন্তিত নৌকা প্রার্থী ইমরান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ শংকামুক্ত হলেও চিন্তিত নৌকা প্রার্থী ইমরান

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০১:১৯:১৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগ শংকামুক্ত হলেও চিন্তিত নৌকা প্রার্থী ইমরান


আওয়ামীলীগ শংকামুক্ত হলেও চিন্তিত সিলেট ৪আসনের নৌকা মার্কার মনোয়ন প্রাপ্ত প্রার্থী ইমরান আহমদ ৷ আগামী ৭জানুয়ারী অনুষ্টিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগন্জ নিয়ে গঠিত নির্বাচনী আসন সিলেট ০৪ এ আওয়ামীলীগের মনোয়ন পেয়েছেন এই আসন থেকে ছয় ছয়বার নির্বাচিত সংসদ এবং সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ৷

ইমরান আহমদের সাথে এইবার এই আসনে আওয়ামীলীগের মনোয়ন চেয়েছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ,গোয়াইনঘাট উপজেলাপরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদ,সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাপ মিয়া,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী,মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রুমেন,কোম্পানীগন্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী ৷

মনোয়ন চাওয়া প্রার্থীদের মধ্যে একমাত্র গোলাপ মিয়া ছাড়া বাকী সবাই দলীয় সিদ্ধান্ত মেনে ইমরান আহমদকে সমর্থন জানান ৷সর্বশেষ গত ৩০ নভেম্বর মনোয়ন দাখিলের শেষদিনে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে  গোলাপ মিয়া ও তিন উপজেলার নেতাকর্মীদের সামনে ইমরান আহমদকে সমর্থন দিয়ে উনার সাথে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন ৷

ফলে তিন উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা একেবারে ফুরফুরে মেজাজে আছেন ,তাদের ভাবনা ইমরান আহমদের সাথে যারা প্রতিদ্বন্দি রয়েছেন এদের কারও দ্বারাই নৌকার সমপর্যায়ের ভোট পাওয়া অসম্ভব ফলে এই আসন নিয়ে তাদের কোন শংকা নেই ৷

এছাড়া মাঠে ময়দানে গুজব রয়েছে সিলেট -০৪আসনে মনোয়ান দাখিল করা  ইসলামী আন্দোলন,জাকের পার্টি, তৃনমুল বিএনপির প্রার্থীরা ও যেকোন সময় মনোয়ন প্রত্যাহার করে নিতে পারেন ৷

যার কারনে চিন্তিত নৌকার প্রার্থী ইমরান আহমদ ,কারন এইবার দলীয় প্রতীক বরাদ্ধ প্রদানের দিন দলের সভানেত্রী শেখ হাসিনা কঠিন হুশিয়ারি দিয়ে বলেছেন প্রত্যেক প্রার্থীকেই প্রতিযোগীতা করে বিজয়ী হয়ে আসতে হবে ৷দলীয় সভানেত্রীর এই কথা মনে প্রাণে লালন করে ইমরান আহমদ চাচ্ছেন সিলেট -০৪ আসনে একটি প্রতিযোগীতা ও প্রতিদ্বন্দিতামুলক নির্বাচন অনুষ্টিত হোক এবং যারা মনোয়ন দাখিল করেছেন তারা যেন শেষ মূহুর্ত পর্যন্ত নির্বাচনে থাকেন ৷


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: