শাবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক কর্মশালা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শাবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০২:২৫:০০ পূর্বাহ্ন

শাবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক কর্মশালা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

এসময় তিনি বলেন, একটি স্মার্ট জাতি বিনির্মাণে পুরো জাতিকেই স্মার্ট হতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রধান কারিগর হিসেবে ভূমিকা পালন করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে নানা দিক নির্দেশনা ও বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে আসছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে স্মার্ট করে গড়ে তুলতে আমরা শিক্ষার্থীদের ই-সার্টিফিকেট প্রদানের উদ্যোগ নিয়েছি। তারা যেকোন জায়গা থেকে এ ই-সনদ তুলতে পারবে।

অনুষ্ঠানে অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: