কচুয়ারপার ছাত্র পরিষদ কর্তৃক তিন উপজেলায় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কচুয়ারপার ছাত্র পরিষদ কর্তৃক তিন উপজেলায় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০২:৫৩:৪৩ পূর্বাহ্ন

কচুয়ারপার ছাত্র পরিষদ কর্তৃক তিন উপজেলায় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়ারপার ছাত্র পরিষদের উদ্যোগে মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয় কলেজে উক্ত বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

৮ম, ৯ম ও একাদশ শ্রেণি থেকে ২৪০ জন শিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহণ করে।

কচুয়ারপার ছাত্র পরিষদ মেধা বৃত্তি পরিক্ষার হল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, দশগাঁও নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, কচুয়ারপার ছাত্র পরিষদের সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক আব্দুল মমিন, আমিনুল ইসলাম আইনুল যুগ্ম সাধারণ সম্পাদক, সাহেদ আহমদ, আব্দুল কাইয়ুম, রাসেল, বীরল,অলিউর, আয়েছ, নাইম,সুন্নত আলী, রেজাউল করিম, মুক্তাদির, কুতুব হোসেন,রুমন, মোজাম্মেল হক রাসেল প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: