ফাইল ছবি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৩ জন।
২ ডিসেম্বর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য গোলাপগঞ্জ থানায় কর্মকর্তা।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল আহমদ ও এএসআই সালাউদ্দিন। অপর আহতের নাম রিয়াজ উদ্দীন।
জানা গেছে, পুলিশ সদস্যরা মোটর সাইকেলযোগে কর্মস্থল গোলাপগঞ্জ থানায় যাচ্ছিলেন। আলমপুর নামক স্থানে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের ৩ আরোহী আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




