বিশ্বনাথের খাজাঞ্চীতে মা-ডেন্টাল কেয়ার উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিশ্বনাথের খাজাঞ্চীতে মা-ডেন্টাল কেয়ার উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০৩:২৫:১২ পূর্বাহ্ন

বিশ্বনাথের খাজাঞ্চীতে মা-ডেন্টাল কেয়ার উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন


বিশ্বনাথের খাজাঞ্চীতে মা ফার্মেসী এন্ড ডেন্টাল কেয়ার সেন্টারের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকায় খাজাঞ্চী রেল ষ্টেশন বাজারে ডা: গিয়াস উদ্দিন আহমদ সোহাগ পরিচালিত মা ফার্মেসী এন্ড ডেন্টাল কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এসময় এলাকার শতাধিক রোগীকে সিলেট থেকে আগত ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসাপত্র ও ফ্রি দাঁতের ফিলিং চিকিৎসা প্রদান করা হয়েছে।

খাজাঞ্চী হেল্প ফাউন্ডেশন এর অর্থায়নে যুক্তরাজ্য প্রবাসী হাজী আবুল কালাম, ইসমাইল আলী ও ডা: গিয়াস উদ্দিন আহমদ সোহাগের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়িত হয়।

এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন ডা: নজির উদ্দিন, আপ্তাব আলী, শওকত আলী, মাষ্টার সুহেল মিয়া, আবুল লেইচ, মাসুক মিয়া, নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, হাবিল মিয়া, ফারুক মিয়াসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: