সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সদস্য মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, ইউপি সদস্য আব্দুল মন্নান, আব্দুল আওয়াল, নুর মোহাম্মদ, এ কে রাসেল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইমান আলী, সূর্যতরুণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ মামুন খোকন, যুবলীগ নেতা আইনুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
জৈন্তাবার্তা/এমকে




