ভূকম্পনের প্রভাবে জাপান-ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুনামি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ভূকম্পনের প্রভাবে জাপান-ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুনামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৩ ১১:৫০:৩৪ পূর্বাহ্ন

ভূকম্পনের প্রভাবে জাপান-ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুনামি

ছবি: সংগৃহীত


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে শনিবার (২ ডিসেম্বর) আঘাত হেনেছে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শক্তিশালী এ ভূকম্পনের প্রভাবে সমুদ্রে সুনামির সৃষ্টি হয়েছে। যা ফিলিপাইন ও জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সুনামির কারণে ৩ ফুট উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থেকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের বাসিন্দাদের জরুরিভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস জানিয়েছে, ফিলিপাইনে মধ্যরাতে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে জোয়ার থেকে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামি দেখা যেতে পারে।

ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা সতর্কতা বার্তায় বলেছে, ‘এই সময়ে যেসব নৌকা সমুদ্রে রয়েছে সেগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে অবস্থানের জন্য বলা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চল সুরিগাও দেল সুর এবং দাভাল ওরিয়েন্টাল প্রদেশের সাধারণ মানুষকে জরুরিভিত্তিতে সরে যেতে বলা হয়েছে।’

জাপানের টিভি চ্যানেল এনএইচকে জানিয়েছে, আগামী ৩০ মিনিটের মধ্যে (স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট) জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলেও; এটির আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আফটারশকের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা। কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ওই অঞ্চলটিতে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক