বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৩-২০২৪ নতুন কমিটি গঠন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৩-২০২৪ নতুন কমিটি গঠন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০১:০৯:২২ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৩-২০২৪ নতুন কমিটি গঠন


বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৩-২৪ ইং সনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ২ ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় বিশ্বনাথ পৌর শহরের পানসী রেস্টুরেন্টে উপজেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং সবার সম্মতিতে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

উপজেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রামপাশা ইউনিয়নের শেখ মামুন উল্লাহ ক্রিকেট একাডেমির আরব শাহ্।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নবদিগন্ত স্পোর্টস ক্লাবের এ.কে.এম তুহেম।

সাধারণ সম্পাদক- সিরাজুল ইসলাম রুকন পুষ্পকলি স্পোর্টিং ক্লাব, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আবিদুর রহমান ব্রাদারহুড, সাংগঠনিক সম্পাদক- মাজহারুল ইসলাম সাব্বির একতা স্পোর্টিং ক্লাব, অর্থ সম্পাদক- মোঃ ইমাদুর রহমান দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম মিয়া সিক্সার্স কিংস ক্রিকেট ক্লাব থেকে। 

অবশিষ্ট সদস্য হলেন, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সাবেক সভাপতি শামসুল ইসলাম মুমিন, রাসেল আহমদ, রুহেল খাঁন, সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আহমদ, রহিম আহমেদ, লুৎফুর রহমান জুয়েল।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: