ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
স্থগিত হওয়ার দুই ঘণ্টা পর সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আয়কর রিটার্নের কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার সকাল ১১টার দিকে বাছাইকালে আয়কর রিটার্ন জমার কাগজ উপস্থাপন না করায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়নপত্র স্থগিত করেন। পরে দুপুর ১টার দিকে কাগজপত্র জমা দেওয়ার পর তা বৈধ ঘোষণা করা হয়।
জৈন্তাবার্তা/জেএ




