‘আমাদের মূল কাজ ভোটারদের বুঝিয়ে কেন্দ্রে নিয়ে আসা’
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

‘আমাদের মূল কাজ ভোটারদের বুঝিয়ে কেন্দ্রে নিয়ে আসা’

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৬:২৪:৪৬ পূর্বাহ্ন

‘আমাদের মূল কাজ ভোটারদের বুঝিয়ে কেন্দ্রে নিয়ে আসা’

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইমরান আহমদ।


সিলেট-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ বলেছেন, সাধারণ ভোটারবৃন্দকে বুঝিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসাটাই হলো আমাদের মূল কাজ। ভোটারদের কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে পারলেই ইন শা আল্লাহ নৌকার বিজয় আসবে। 

রবিবার (৩ ডিসেম্বর) বিকাল ২ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি বলেন আওয়ামীলীগের যে বিশাল কর্মী বাহিনী আছে সেই কর্মীগণকে কাজে লাগিয়ে প্রত্যেক ভোটারের দূড়গোড়ায় আওয়ামী লীগের বিগতদিনের করা সকল উন্নয়ন কর্মকাণ্ড  পৌছাইতে হবে এবং তার পাশাপাশি মানুষকে এটাও বুঝাতে হবে যে আওয়ামীলীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানালে বাংলাদেশ অচিরেই উন্নত বিশ্বে পদার্পণ করতে সক্ষম হবে। 

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলমের সভাপতিত্বতে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক,মুসলিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সুবাস চন্দ্র পাল ছানা,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল ঊদ্দিন, ফরিদ আহমদ শামীম, এস কামরুল হাসান আমিরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুবাস দাস,কৃষি বিষয়ক সম্পাদক এম নিজাম উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল ,সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন, তাতী লীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ৷

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: