সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: জৈন্তা বার্তা
যাত্রী চাহিদা ও ওমরাহ যাত্রী বাড়ায় সিলেট থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান জানায়, আগামী ২৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিজি২৩৫ সরাসরি সিলেট-জেদ্দা রুটে যাত্রা করবে। আর জেদ্দা-সিলেট রুটে আগামী বছরের ২১ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার বিজি২৩৬ সরাসরি যাত্রা করবে।
অন্যদিকে, আগামী ২৭ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি২৩৭ সরাসরি সিলেট-মদিনা রুটে যাতায়াত করবে।
অভিবাসী কর্মীদের সুবিধায় আগামী ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি ২২৭ সরাসরি সিলেট-আবুধাবি রুটে যাত্রা করবে।
উল্লেখ্য,ইতিমধ্যেই এসব রুটের শিডিউলসমূহ বিমানের হোস্ট সিস্টেমসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোনো সেলস্ সেন্টার, বিমান কল সেন্টার, বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট ক্রয় করতে পারবেন।
জৈন্তাবার্তা/জেএ




