সশরীরে শোকজের জবাব দিলেন মাসুক উদ্দিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সশরীরে শোকজের জবাব দিলেন মাসুক উদ্দিন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ০১:৩১:৪২ পূর্বাহ্ন

সশরীরে শোকজের জবাব দিলেন মাসুক উদ্দিন

সশরীরে শোকজের জবাব দিলেন মাসুক উদ্দিন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে মহড়া ও পথসভা করার অভিযোগ উঠেছে। মহড়ার কারণে সড়কে সৃষ্ট যানজটে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িও আটকা পড়ে। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে মাসুক উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টি।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সিলেটে নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসেনের আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিয়েছেন তিনি।

আদালতের বিচারকের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছি ও আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে তাকে সতর্ক করেছেন বলে জানান মাসুক উদ্দিন আহমদ।


উল্লেখ্য, শ‌নিবার বেলা পৌনে ১২টার দিকে মাসুক উদ্দিন আহমদ শতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিশাল বহর নিয়ে সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে নির্বাচনী মহড়া (শোডাউন) দেন এবং পথসভা করেন। এতে কানাইঘাট উপজেলার বাংলাবাজার থেকে জকিগঞ্জ সদর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এ সময় নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: