হারিয়ে যাওয়া বিড়াল লাড্ডু।
সিলেট নগরীতে হারিয়ে যাওয়া এক বিড়াল খুঁজে পেতে পোস্টার লাগিয়েছেন তার মালিক সানজিদা ফেরদৌস।
হারানো বিড়ালটির নাম ছিলো 'লাড্ডু'। কোন এক অজানা কারণে গত ৭দিন আগে পাশের বাসার মানুষ (প্রতিবেশী) অটোরিকশা (সিএনজি) চালককে দিয়ে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এরপর থেকে তাকে খুঁজে পেতে মালিক সাঁটিয়েছেন পোস্টার। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই পোস্টার শেয়ার করেছেন।
সাত দিন আগে হারিয়ে যাওয়ার পর থেকে বিড়ালের মালিক সিলেটের মেজরটিলার বাসিন্দা এমসি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সানজিদা ফেরদৌস নাওয়া খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।
এ বিষয়ে তার বোন জান্নাতুল মৌ বলেন, আমি সিলেটে না থাকার ফলে আমার একমাত্র বোনের আদরের বিড়াল খোঁজে পেতে দেড়ি হয়ে যাচ্ছে। আমার বোনটা সবকিছু করতে হচ্ছে।
তিনি আরো বলেন, যারা বিড়ালকে খুঁজে পেতে সাহায্য করতে পোস্টার এগিয়ে এসেছেন তাদের প্রতি রইল্ল কৃতজ্ঞতা। অনেকে বলছেন একটা বিড়ালের জন্য এতকিছু করার কি দরকার? অনেকে বিরক্ত হচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো আপনারা সাহায্য না করলেও নিরুৎসাহিত করবেন না। কারো কারো কাছে পোষা প্রাণি নিজের সন্তানের মত। আমার বোনের শখ পোষা প্রাণী। আর তার মানসিক শান্তির জন্য আমি যতটুকু করতে পারি করে যাবো।
উল্লেখ্য : গলায় ছবিতে পরানো বেল্টটা ছিলো। সিলেটের যেকোনো জায়গায় দেখে থাকলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন।
০১৭২২৮২২২১০/০১৭৭৯৯৪০৮৯৯
জৈন্তাবার্তা/জুনেদ




