আগামী ৭ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পাবো: মেয়র মুহিবুর রহমান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আগামী ৭ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পাবো: মেয়র মুহিবুর রহমান

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ১০:০৬:১৬ পূর্বাহ্ন

আগামী ৭ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পাবো: মেয়র মুহিবুর রহমান

ছবি : নিজস্ব


নির্বাচনী প্রচারণায় বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পাবেন বলে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২নং সংসদীয় আসন (বিশ্বনাথ ও ওসমানীনগর) থেকে আমি মনোনয়ন জমা দিয়েছিলাম। নির্বাচন কমিশন আমার নমিনেশন বাতিল করেছে। আমি হাইকোর্টে এ বিষয়ে রিট করেছি। আগামী ৭ ডিসেম্বর আমার নমিনেশনের বৈধতা পাবো। এতে কোনো অসুবিধা হবেনা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথের টেংরা বটেরতল বাজারে এক নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন পৌর মেয়র মুহিবুর রহমান।  নির্বাচনী মতবিনিময় নিয়ে সোমবার ৪ ডিসেম্বর বিকেলে অলংকারী ইউনিয়নের টেংরা বটেরতল বাজারের জাহেদ রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় মেয়র মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট, দোয়া ও উপস্হিত সকলের সহযোগীতা কামনা করেন।

এতে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ বশির উদ্দিন, সালিস ব্যক্তিত্ব মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়া।

সভায় উপস্হিত ছিলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া রানা, টেংরা বটেরতল বাজারের বিশিষ্ট ব্যবসায়ি দিলওয়ার বক্ত চৌধুরী, সৈরত আলী, টেংরা বাঘমারা জবান উল্লাহ একাডেমী এন্ড হাইস্কুলের পরিচালক মৌর আহমদ, ব্যবসায়ি মোঃ শাহিনুর রহমান শাহিন, সামাদ মিয়া, জাহেদ মিয়া, ও মেয়রের একান্ত সহযোগী সুরমান আলী  প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ: