আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শফিক চৌধুরীকে তলব
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শফিক চৌধুরীকে তলব

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৮:৫১:০১ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শফিক চৌধুরীকে তলব

শফিকুর রহমান চৌধুরী।


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলীকেও তলব করা হয়েছে। গতকাল সোমবার পৃথক চিঠিতে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির (সিলেট-২) চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।

চিঠিতে আজ মঙ্গলবার সিলেট জজ কোর্টের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তাদের হাজির হতে বলা হয়েছে।

এদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করা দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আলীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে। তবে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: