এবার সিলেট-১ আসনে আসবেন ৭৮ পর্যবেক্ষক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

এবার সিলেট-১ আসনে আসবেন ৭৮ পর্যবেক্ষক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৯:২৬:১৯ পূর্বাহ্ন

এবার সিলেট-১ আসনে আসবেন ৭৮ পর্যবেক্ষক

ফাইল ছবি


সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সে দলই প্রতিবার সরকার গঠন করে। বহুল প্রচলিত এ কথা কতটা সত্যি, সেটি নির্বাচনের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি সাধারণ নির্বাচনে এটি প্রমাণিত হয়েছে।বাংলাদেশের সাধারণ নির্বাচনে সিলেট ১ একটি মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত। অতীতে এ আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করেছে তারা সরকারের ভেতরও গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। এ আসন থেকে জয়লাভ করে আওয়ামী লীগের প্রয়াত নেতা হুমায়ুন রশিদ চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হয়েছিলেন। এছাড়া বিএনপির প্রয়াত প্রভাবশালী নেতা এম সাইফুর রহমান অর্থমন্ত্রী হয়েছিলেন।

সরকারের এই গুরুত্বপূর্ণ সিলেট-১ আসনে এবার ভোট পর্যবেক্ষণে ৭৮ বিদেশি পর্যবেক্ষক আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে সবাইকে দলমত নির্বিশেষে এক যোগে কাজ করতে হবে।

এবারও দলের মনোনয়ন পেয়ে নৌকা মার্কার প্রার্থী হয়েছেন আব্দুল মোমেন। আর তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে। দলীয় মনোনয়ন না পেয়ে সিরাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: