আমি নিজের ইচ্ছায় নির্বাচনে দাঁড়াইনি: হুছামুদ্দিন চৌধুরী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

আমি নিজের ইচ্ছায় নির্বাচনে দাঁড়াইনি: হুছামুদ্দিন চৌধুরী

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ১২:০৬:৩০ অপরাহ্ন

আমি নিজের ইচ্ছায় নির্বাচনে দাঁড়াইনি: হুছামুদ্দিন চৌধুরী

ভোটার-সমর্থকদের সাথে মতবিনিময়কালে আল্লামা হুছামুদ্দিন চৌধুরী।


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

নির্বাচন করা নিয়ে ইতিমধ্যে চারিদিকে আলোচনা শুরু হয়ে গেছে। মানুষের মনে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে। হঠাত এরকম চমকের আশায় ছিলেন না সিলেটসহ তথা বাংলাদেশের ফুলতলী মছলকের ভক্তগণরা। প্রশ্ন উঠছে ঠিক কি কারণে নির্বাচনে যাচ্ছেন হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী? 

এসব প্রশ্নের উত্তরে নির্বাচন নিয়ে আল্লামা হুছামুদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনে আমি নিজের ইচ্ছায় দাঁড়াইনি আমাকে সর্বস্তরের জনগণ একাধিকবার চাপ দিয়েছে তাই নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচনের অংশগ্রহণের মূল কারণ হচ্ছে ইসলামের বৃহৎ স্বার্থ, ইসলামি শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা।

তিনি বলেন, জয় পরাজয় মহান রবের হাতে এটা নিয়ে আমার কোন চিন্তার কারণ নাই। বিজয় না আসলে আমি যে অপদস্ত হব এটা সম্পুর্ন ভূল ধারণা কেননা ইজ্জতের মালিক মহান আল্লাহ। আমি পরাজিত হলেও এই দেশের মানুষের অন্তরে থাকব কেননা আমি কখনো নিজের হয়ে কথা বলি না, এই দেশের ১৮ কোটি মুসলমানদের পক্ষে কথা বলি।

কর্মীদের উদ্দেশ্যে আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার অশান্তি সৃষ্টি করা যাবে না।  জনসাধারণ কে নির্বাচনের দাওয়াত দেওয়ার পাশাপাশি নিজের আখলাকে হাসানাহ তথা সুন্দর আচরণ দেখানো। কিছু লোক আমাদের বিরুদ্ধে যতই কথা বলুক না কেন কোন ভাবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সকল কর্মী ঐক্য হয়ে ইসলামের সু-মহান স্বার্থে খালিস নিয়তে পরিশ্রম করা। উগ্রবাদীদের সাথে তর্কে জড়ানো যাবে না।সবাই ঐক্য হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে তিনি এলাকাবাসীসহ ভোটার সমর্থকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: