ইমরান আহমদ এমপি। বর্ষীয়ান, সদাহাস্যজ্জ্বল, স্পষ্টবাদী ও একজন সাদা মনের মানুষ হিসেবে রয়েছে তার নির্বাচনী এলাকায় সর্বমহলে সুনাম। জাতীয় সংসদে সংসদীয় ২৩২ সিলেট -৪ আসন ( জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) থেকে ইতিমধ্যে ৬ বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। একাদশ জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী হিসেবে সফলতার সহীত দায়িত্ব পালনকারী বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যাক্তির সামনে সুযোগ রয়েছে নতুন রেকর্ড গড়ার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হলে এ নিয়ে সপ্তমবারের মত সিলেট -৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি। যা সিলেট বিভাগের মধ্যে সংসদীয় আসনের মধ্যে সর্বচ্চ। এর আগে ৭ বার নির্বাচিত সাংসদ হিসেবে আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের নাম। ইতিমধ্যে ইমরান আহমদ ৬ বার নির্বাচিত হয়ে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ইমরান আহমদ এমপিই সর্বাধিকবার নির্বাচিত সাংসদ।
সিলেট বিভাগের হিসাব মিলাতে গেলে এই কৃতিত্ব অর্জনকারী অন্য সাংসদ হলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধাক্ষ্য আব্দুস শহীদ। তিনিও তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার -৪ আসন থেকে ছয়বারের নির্বাচিত সাংসদন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৪ আসন থেকে উপাধক্ষ্য আব্দুস শহীদ ও সিলেট-৪ আসন থেকে ইমরান আহমদ সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হলে সিলেট বিভাগের মধ্যে সপ্তমবারের মত সংসদ সদস্য হিসেবে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের পাশে নাম লিখাবেন তারা দুইজন।
ইমরান আহমদ বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা প্রভাবিত একজন রাজনীতিবিদ। তিনি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন।
বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যাক্তিত্ব ১৯৪৮ সালের ২২ শে ফেব্রুয়ারী ভারতের আম্বালায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্যাপ্টেন রশিদ আহমেদ ও মাতা কমরুন নেছা।
শিক্ষা জীবনে তিনি ফৌজদার হাট ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। তার সহধর্মিণী স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দ সৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ - উপাচার্য বীরমুক্তিযোদ্ধা ড. নাসরিন আহমদ।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে ২ লাখ ২৩ হাজার ৬৭২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদে মন্ত্রী পরিষদে প্রথমে তিনি প্রতিমন্ত্রী পরে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী নাজিম কামরান চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ৯৬, ২০০৮,২০১৪,২০১৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে এই আসন থেকে ষষ্ঠবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি পঞ্চম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। এরপর সপ্তম জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নবম জাতীয় সংসদে লাইব্রেরি কমিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দশম জাতীয় সংসদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় দায়িত্ব পালনকালে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনে তিনি উদ্যোগি ভুমিকা পালন করেছিলেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ বলেন , ইমরান আহমদ তার নির্বাচনী এলাকা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানীগন্জ উপজেলার শিক্ষা বিস্তারে রেখেছেন অগ্রনী ভূমিকা। তিনি তার নির্বাচনী এলাকায় প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ও আধুনিক ভবন নির্মান, মাধ্যমিক স্কুল ভবন, কলেজ ভবন ও কারিগরি কলেজ প্রতিষ্ঠা করে ব্যপক প্রশংশিত হয়েছেন। সেই সাথে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার কতৃক গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম বিশেষ করে তিন উপজেলায় সরকারী বিভিন্ন শাখার উপকারভোগীদের ভাতা নিশ্চিত করণে, কৃষিঋণ,বীজ সার, গবাদী পশু খামারী ও মৎসচাষীদের জীবনমান উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
তাছাড়া তিন উপজেলায় যোগাযোগের উন্নয়নে রাস্তা পাকা,প্রসস্হকরণ সহ গুরুত্বপূর্ণ স্হানে গার্ডার ব্রীজ নির্মাণ করে দিয়েছেন।
প্রবাসীকল্যান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সিলেট -৪ আসনে উন্নয়নের অংশিদার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই তিন উপজেলার জনগন। তারা আমাকে ছয়বার ভোট দিয়ে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। বিনিময় পুরস্কার হিসেবে শেখ হাসিনা সিলেট -৪ বাসীকে দিয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপহার। তিনি বলেন আসন্ন ৭ ই জানুয়ারি পুনরায় সিলেট -৪ আসনের আপামর জনগণের ভোটে শেখ হাসিনার আস্হার প্রতি জনগন সম্মান জানাবে এমনটাই তিনি আশাবাদী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট -৪ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ইমরান আহমদের বিপরীতে আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ইসলামি ঐক্যজোটের মোঃ নাজিম উদ্দীন কামরান ও জাকের পার্টির মোঃ আলি আকবর।
জৈন্তাবার্তা/এমকে




