ব্রিগেডিয়ার ডা. আব্দুল মালিক।
সিলেটের কৃতিসন্তান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশ দিননের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদ্রোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় তার প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
এদিকে, মরহুম ডা. আব্দুল মালিকের লাশ সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
পারিবারিক সুত্র জানায়, আগামীকাল বুধবার বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে তাঁর লাশ সিলেটে জন্মস্থান দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জানাযা শেষে সেখানেই দাফন করা হবে।
মৃত্যুকালে আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকার কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী ও অপর ছেলে মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।
আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।
এদিকে, সিলেটের দক্ষিণ সুরমার কৃতিসন্তান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদ্রোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক ছিলেন দেশের একজন প্রথিতযশা হৃদ্রোগ বিশেষজ্ঞ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের হৃদরোগীদের কল্যাণে যেমন অবদান রেখেছেন, তেমনি সমাজের বিভিন্ন ক্ষেত্রেও ছিলো তাঁর সরব পদচারণা। ডা. আব্দুল মালিকের জ্ঞান ও প্রজ্ঞায় দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপকৃত হয়েছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এতো বড় মাপের একজন মানুষ হওয়া সত্বেও ব্রিগেডিয়ার আব্দুল মালিকের ভেতরে সামন্যতম অহংকার ছিলো না, তিনি তাঁর জন্মস্থান সিলেটের মানুষদের আলাদা সম্মান করতেন। তাঁর মৃত্যুতে দেশের অনেক বড় ক্ষতি হলো।
জৈন্তাবার্তা/জেএ




