আমাদের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ: সিলেট জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

আমাদের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ: সিলেট জেলা প্রশাসক

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৩:৩১:৪২ পূর্বাহ্ন

আমাদের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ: সিলেট জেলা প্রশাসক


সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ৷

আজ মঙ্গলবার দুপুর ১২ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলা হলরুমে উপজেলা ইনোভেশন কমিটি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ৷

তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে দেশ আজ অনেকদূর এগিয়ে গেছে ৷তিনি পদ্মাসেতু, কর্ণফুলি টানেল , ফ্লাইওভার সহ বিভিন্ন মেঘা প্রকল্পের চিত্র তুলে ধরে বলেন এর সুফল আজ বাংলাদেশের মানুষ পাচ্ছেন ৷ তিনি সরকারি কর্মকর্তাবৃন্দের সরকারের দেয়া সুফল গুলো সাধারণ জনগণের দুড়গোড়ায় পৌছে দেয়ার আহ্বান জানান ৷

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সফল ভাবে গোয়াইনঘাটবাসী কে উপহার দেয়া যায় তার জন্য উপস্থিত সকল সুধীজন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের প্রতি আহ্বান জানান৷

গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্ত্বে ও সঞ্চালনায় মতবিনিময়ে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোলাম আম্বিয়া কয়েছ,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীর হোসেন,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হক,জেলা পরিষদের সদস্য সুবাস দাস, বিভিন্ন ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যানবৃন্ধের মধ্যে গোলাম কিবরিয়া হেলাল,মোঃ লোকমান,নজরুল ইসলাম,কামরুল হাসান আমিরুল,মুজিবুর রহমান,শাহাব উদ্দিন শিহাব,এম নিজাম উদ্দিন,গোলাম রব্বানী সুমন,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিন,সিনিয়র সহ সভাপতি মিনহাজ ঊদ্দিন এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ৷

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: