কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কোম্পানীগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ।
প্রশিক্ষণে অংশ নেন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা, স্কুল-মাদরাসা শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মকর্তা, ইউপি সদস্য, এনজিও কর্মীসহ ৩০ জন প্রশিক্ষনার্থী।
প্রথম দিনে স্বাস্থ্য সম্মত-পুষ্টি গুণ সমৃদ্ধ খাদ্যাভ্যাসের উপর প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউব (বারটান) আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ’র আঞ্চলিক কর্মকর্তা মুশফিকুস সালেহীন।
জৈন্তাবার্তা/এমকে




