লালাবাজারে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিললো বৃদ্ধের লাশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

লালাবাজারে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিললো বৃদ্ধের লাশ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৮:৪৩:৩২ পূর্বাহ্ন

লালাবাজারে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিললো বৃদ্ধের লাশ

নিহত শায়েফুল হক চৌধুরী সায়েক।


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর গ্রামে নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে পুকুর থেকে মিললো এক ব্যক্তির লাশ।

নিহত ব্যক্তি লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর গ্রামের শাহসিকন্দর গ্রামের মৃত মাহমুদুল হক চৌধুরীর ছেলে শায়েফুল হক চৌধুরী সায়েক (৫৮)।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত রবিবার (৩ ডিসেম্বর) এশার নামাজের পর নিখোঁজ হন শায়েফুল হক। এশার নামাজের জন্য ওজু করতে পুকুরে নামেন তিনি। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে পুকুরে পড়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেলে পুলিশকে খবর দিয়ে তা উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, নিহত শায়েদুল হক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার (৩ ডিসেম্বর) দিনের বেলা তিনি নিখোঁজ হন। মঙ্গলবার ১১টার সময় পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: