কেয়ার ভিসায় সিলেটি যাত্রীদের জন্য দু:সংবাদ দিলো যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকার অভিবাসন নীতিমালায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের শুরু থেকে কাজের ভিসা পাওয়ার জন্য এই নতুন নিয়ম কার্যকর হবে। স্থানীয় সময় গত সোমবার রাতে দেয়া এ ঘোষণায় বলা হয়েছে, কেয়ার কর্মীরা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না এবং কেয়ার ভিসা স্পন্সর করার জন্য প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে কেয়ার কোয়ালিটি কমিশনে নিবন্ধিত হতে হবে। তাছাড়া শর্টেজ অকুপেশন লিস্টেরও সংষ্কার করা হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- নেট মাইগ্রেশন রেকর্ড সংখ্যায় বেড়ে যাওয়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে ব্রিটিশ সরকার অভিবাসন নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কেয়ার ভিসায় নতুন নিয়মে স্ত্রী-সন্তান আনা যাবে না। সেই সঙ্গে কেয়ার কোয়ালিটি কমিশনের রেগুলেটেড কেয়ার কোম্পানি ছাড়া কোন কেয়ার কোম্পানি কর্মী আনতে পারবে না।
ব্রিটিশ হোম সেক্রেটারি জানিয়েছে, যুক্তরাজ্যে কাজ করার অনুমতি পেতে ন্যূনতম আয়সীমা বছরে ২৬ হাজার থেকে বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ পাউন্ড করা হয়েছে। আর পারিবারিক ভিসার ক্ষেত্রে ন্যূনতম আয়সীমা ১৮ হাজার ৬০০ থেকে একলাফে বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ করা হয়েছে।
এ বিষয়ে লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্সের কর্ণধার ব্যারিস্টার শুভাগত দে বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে নতুন নিয়ম বড় বাধা হয়ে দাঁড়াবে। কার্যত অভিবাসনকে নিরুৎসাহিত করতেই এ পদক্ষেপ নিয়েছে সরকার।
ব্রিটেনে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী কমিউনিটিতে কেয়ার ভিসা নিয়ে হাজার হাজার পাউন্ডের বাণিজ্য হয়। লাইসেন্স বাতিল ও কর্মীদের এনে কাজ না দেওয়াও অভিযোগ রয়েছে কেয়ার হোমগুলোর বিরুদ্ধে। তবে কেয়ার হোমগুলো বলছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যারা কেয়ার ভিসায় আসছেন, কাজের ও ভাষাগত ন্যূনতম দক্ষতা না থাকায় তাদের কাজ দিতে পারছেন না তারা।
অভিবাসী দক্ষ কর্মীদের বেতন বৃদ্ধি। আগে যেখানে তাদের ন্যূনতম বেতন ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড, এখন সেটি বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। আর এই বেতন বৃদ্ধির ফলে গত বছর যে তিন লাখ নতুন অভিবাসী যুক্তরাজ্যে আসার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, তারা আর আসতে পারবেন না বলে জানাচ্ছেন ক্লেভারলি।
জৈন্তাবার্তা/জেএ




