শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় কমিয়ে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় কমিয়ে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ১২:২৭:৩৭ অপরাহ্ন

শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় কমিয়ে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার


গোয়াইনঘাট উপজেলায় ধান কাটায় শ্রমিক সংকট ও অতিরিক্ত শ্রমিক মজুরি কৃষকের গলার কাটা হলেও শ্রমিক সংকট মিটিয়ে জনপ্রিয় হয়ে উঠছে কম্বাইন হারভেস্টার। শ্রমিক সংকট ও অতিরিক্ত শ্রমিক মজুরির কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেস্টার।

এ মেশিন দিয়ে একজন শ্রমিক দিনে ২০ থেকে ২৫ বিঘা জমির ধান কাটতে পারেন এবং মাড়াই, ছাঁটাই ও বস্তা ভর্তিকরণ করা যায়। পাশাপাশি মেশিনে প্রতি বিঘা ধান কাটতে খরচ হয় ১৬ থেকে সর্বোচ্চ ১৮শ টাকা। একইভাবে কৃষকের উৎপাদন ব্যয় কমাতেও সক্ষম এই আধুনিক কৃষিযন্ত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়নে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে ধান কাটা শ্রমিকের সংকট ও অতিরিক্ত মজুরির কারণে জমি তৈরি থেকে ধান কাটা পর্যন্ত যে খরচ হয় উৎপাদিত ধানে সে খরচ ওঠে না। ফলে কিছু ধানখেতেই নষ্ট হয়ে যায়। কৃষি যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা অনুভব করছেন সংশ্লিষ্টরা। এ প্রয়োজনীয়তা পূরণে সক্ষম হওয়ায় কম্বাইন্ড হারভেস্টার জনপ্রিয় হয়ে উঠেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায়  ১৭ হাজার ৮৩৫ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। এ বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এ মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। গত প্রায় এক মাসে গোয়াইনঘাট উপজেলার মোট আবাদের প্রায় ৭০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। একজন শ্রমিক দিনে সর্বোচ্চ দুই থেকে তিন মণ ধান কাটতে পারেন। সেজন্য তাকে মজুরি দিতে হয় ৫০০ থেকে ৬০০ টাকা। এক বিঘা জমিতে ধান হয় সর্বোচ্চ ২০ মণ। ২০ মণ ধান কাটতে মোট শ্রমিকের প্রয়োজন হয় ৫ থেকে ৬ জন। এক বিঘা জমিতে ধান কাটতে খরচ হয় ৩ থেকে ৪ হাজার টাকা। চাষ, বীজ, সার খরচের সঙ্গে কাটা, মাড়াই ও অন্যান্য প্রক্রিয়াজাতকরণ খরচ যোগ করলে ধানের যে দাম পড়ে এবং ধানের যে বাজার মূল্য, তাতে কৃষক কোনোভাবেই ধান চাষ করে লাভবান হতে পারে না।

অপরদিকে, একটি মেশিন দিয়ে একজন শ্রমিক দিনে ২০ থেকে ২৫ বিঘা জমির ধান কাটতে পারে। প্রতি বিঘা জমির ধান কাটতে খরচ হয় ১৫ থেকে ১৮০০ টাকা।

উপজেলা কৃষি অফিস জানায়,উপজেলার বারটি ইউনিয়নের চল্লিশটি কম্বাইন হারভেস্টার মেশিন চলছে। এ বছর উপজেলার পূর্ব জাফলং ও পশ্চিম জাফলং ইউনিয়নে সিডিউল দিয়ে ও কম্বাইন হারভেস্টার মেশিনের সিরিয়াল পাচ্ছে না কৃষকরা।উপজেলায় এতটা জনপ্রিয় হয়ে উঠেছে এই কৃষি যন্ত্রটি।কৃষি অফিস আরও জানায়,কৃষকদের অাবদনের প্রেক্ষিতে সরকার ৭০% ভর্তুকিতে ধান কাটার এই মেশিন দেয়।

কৃষকরা জানায়, ক্রমাগত শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে চাষাবাদ যান্ত্রিকীকরণের দিকে ধাবিত হচ্ছে। ধান রোপণ থেকে শুরু করে ধান কাটা, ছাঁটাই বা মাড়াই ও বস্তাভর্তি করা সবই মেশিন দিয়ে করা যায়। ফলে এই মেশিনের জনপ্রিয়তা বাড়ছে ও ধানের উৎপাদন খরচ কম হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: