ধারাভাষ্যে তামিম, মাঠে বাংলাদেশের শতরান পার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ধারাভাষ্যে তামিম, মাঠে বাংলাদেশের শতরান পার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ১২:৫৫:৫৬ অপরাহ্ন

ধারাভাষ্যে তামিম, মাঠে বাংলাদেশের শতরান পার


৪৭ রানে নেই ৪ উইকেট। মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামের চেনা পিচেও একেবারেই ছন্নছাড়া এক সকাল পার করেছিল বাংলাদেশের টপঅর্ডার। সেখান থেকেই কিছুটা লড়াইয়ের আভাস দিলেন দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং শাহাদাত হোসেন দিপু। দেখেশুনে দুজনে পার করেছেন বাংলাদেশের শতরান। দুজনের পার্টনারশিপও ৫০ পেরিয়েছে। 

মাঠে বাংলাদেশ যখন কিছুটা সম্মানজনক অবস্থানে আছেন, তখন ধারাভাষ্যকেন্দ্রে আছেন জাতীয় দলেরই আরেক অভিজ্ঞ মুখ তামিম ইকবাল। কোমরের পুরাতন চোটের জন্য আপাতত মাঠের বাইরে আছেন তামিম। সেই সুবাদেই ঘুরে গেলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। এর আগেও অবশ্য তামিমকে কণ্ঠ দিতে শোনা গিয়েছে। 

বিস্তারিত আসছে… 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: