দক্ষিণ সুরমায় রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০১:৩৩:০৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার পারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেল লাইনে এই ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে থানার (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডেকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

তিনি আরও বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। প্রাথমিক ভাবে তার নাম-পরিচয় পাওয়া যায় নি। তবে পরিচয় খোঁজে বের করতে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: