সিলেটে সেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ নেতা আটক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সিলেটে সেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ নেতা আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০৪:৫৪:১১ পূর্বাহ্ন

সিলেটে সেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ নেতা আটক

সিলেটে সেচ্ছাসেবক-ছাত্রদলের ৪ নেতা আটক।


সিলেটের সেচ্ছাসেবক দলের মিছিল থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সদস্য সচিব আফসর খান ও আল-হারামাইন হাসপাতাল থেকে জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক রাসেল আহমদ ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমনসহ মোট ৪ জনকে আটক করে পুলিশ।

জানা যায়, ১০ম দফা অবরোধ চলাকালে সিলেট নগরীর বাগবাড়িতে মহানগর স্বেচ্ছাসেবক দল মিছিল বের করতে চাইলে পুলিশ সেচ্ছাসেবক দলের নেতাদের আটক করে। 

এদিকে নগরীর সোবহানীঘাট এলাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনারের নেতৃত্বে মিছিলে পুলিশের আঘাত হন ছাত্রদল নেতারা। আহত অবস্থায় আল-হারামাইন হাসপাতালে নিলে সেখান থেকে ২ জনকে আটক করা হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার দাবী বলেন, পুলিশের আঘাতে আহত হন সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন। পরে চিকিৎসাধিন অবস্থায় আটক করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: