ছবি : নিজস্ব
গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন দুলা ফ্রান্সের (২০২৩-২০২৪) সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ফ্রান্সের ক্ষেত সীমার সোনার বাংলার রেস্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত গোয়াইনঘাট উপজেলার সকল প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন দু'লা ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা করা হয়|
এতে গোয়াইনঘাট উপজেলার ফ্রান্সে অবস্থানরত বিভিন্ন শহরের লোকজন উপস্থিত থেকে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফ্রান্সে গোয়াইনঘাটের নতুন কমিটি ঘোষণা করেন |
উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ ফখর উদ্দিন, বিধান চন্দ্র দর,মোঃ মোজাম্মিল আলী সহ আরো অনেকে | সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ফখরুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল হোসেন বাবলা ও সালে আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন, মোঃ সাঈদ আহমদ, মোহাম্মদ মাস্টার শাজাহান, মোহাম্মদ কুতুব উদ্দিন, মোঃ খুরশেদ আহমদ মোঃ সেলিম আহমদ, হোসাইন আহমদ, কাউসার আহমেদ সাজু, মোহাম্মদ সাইফুর রহমান, মোঃ মনজুর আহমেদ, মাওলানা আব্দুর রহিম, মোঃ আব্দুস সাত্তার, আলতাফ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ মামুনুর রশিদ সহ আরো অনেকে|
উক্ত সমাবেশে সর্বসম্মতিক্রমে গোয়াইনঘাট এসোসিয়েশন দো লা ফ্রান্সের সভাপতি আব্দুল বাতেন সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর শহীদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বাদশা। শীঘ্রই গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন দোলা ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন এবং গোয়াইনঘাটের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের সার্বিক সফলতা ও অগ্রগতি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন |
এম সি




