কদমতলীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

কদমতলীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ১০:০১:১২ পূর্বাহ্ন

কদমতলীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


সিলেটের কদমতলীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার ( ৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে আন্তঃজেলার একটি বাসে আগুন লাগানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে একটি ছোটো বাস দাঁড় করানো ছিলো। তখন বাসটির চালক ও হেলপার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকজন এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা। তবে বাসের সিট ও বডি অনেকাংশ পুড়ে গেছে।  

তিনি বলেন, আগুনের ঘটনায় কেউ আহত হন নি। এবং কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: