ছবি: নিজস্ব
আসামি রাসেল আহমদ রাসু একটি চুরির মামলায় থানাহাজতে ছিলেন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জ থানায় এ ঘটনা ঘটেছে।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানাহাজত থেকে আসামি পলানোর বিষয়টি স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চুরির মামলায় বুধবার ভোর ৭টায় বিলেরবন্দ এলাকা থেকে রাসেল আহমদ রাসু (২৪) নামে এক আসামিকে আটক করে থানাহাজতে রাখে জকিগঞ্জ থানা পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে ওই আসামি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পলানোর বিষয়ে বলেন, তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে।
এম সি




