নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০২:৫৯:৪৭ পূর্বাহ্ন

নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বদরুল ইসলামের পরিচালনায় মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদ, দশগাঁও নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক পারভীন আক্তার, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার, কামাল আহমদ, আমিনা বেগম, মরিয়ম আক্তার পলি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রফিক আহমদ, মনির উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাজু আহমদ, অভিভাবকদের মধ্য থেকে হাবিব আহমদ, রাজিয়া বেগম, ফরিদ আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: