রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ হাজার জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
প্রণোদনায় ৩০০০ কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল ৫কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ৩০০০ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এসব বীজ ও সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি।
জৈন্তাবার্তা/এমকে




