জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা।
জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) বেলা ২ ঘটিকায় জৈন্তাপুর অফিসার্স ক্লাব আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, ডাঃ পাপিয়া রহমান, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, শিক্ষা কর্মকর্তা মো জুলহাস, শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাহ্ মিফতাহুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম,আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন সরকার ও ফয়সল আহমেদ,পূবালী ব্যাংকের ব্যবস্হাপক (অপারেশন) মাহমুদ হাসান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক মোঃ ফয়েজউল্ল্যাহ সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সেই সাথে সকল কর্মকর্তাবৃন্দদের স্ব স্ব দপ্তরে নিষ্ঠার সহিত কাজ করার আহবান জানিয়ে সকলের নিকট তিনি ও তার পরিবারের জন্য দোয়া চান।
এদিকে বিদায়ী কর্মকর্তা আল বশিরুল ইসলামকে বিদায় জানাতে বিকেল তিন ঘটিকায় তার কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী ও জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
উল্লেখ্য গত ৩রা ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী সাক্ষরিত এক বদলী আদেশে সারা দেশে প্রথম ধাপে ৪৭ জন কর্মকর্তা যার মধ্যে সিলেট বিভাগে ৬ জন নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়। সেই ধারাবাহিকতায় আল বশিরুল ইসলাম জৈন্তাপুর উপজেলা থেকে বদলী হয়ে নতুন কর্মস্থল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগামী সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করবেন।
জৈন্তাবার্তা/জেএ




