গ্রেপ্তারকৃত আসামি রাসেল আহমদ রাসু।
সিলেটের জকিগঞ্জ থানা হাজতের ভ্যান্টিলেটর ভেঙে পালানো আসামি রাসেল আহমদ রাসুকে অবশেষে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম রাসেল আহমদ রাসু (২৪)। সে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
চুরির মামলায় বুধবার সকাল ৭ টার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা হাজতে রেখেছিলো পুলিশ। সকাল ১০টার দিকে পুলিশ টের পায় থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় সে। তাকে আবারও গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করে।
জানা যায়, জানায়, রাসেল আহমদ রাসু চোর চক্রের একজন সক্রিয় সদস্য। রাসেল ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে থাকেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ থানা গ্রেপ্তার হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, থানা পুলিশ ও ডিবি পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ মামুন স্বাক্ষরিত এক নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন- সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালুকদার। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো.সেলিমকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন জকিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা( প্রশাসন) মো.জামশেদ আলম। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
জৈন্তাবার্তা/জেএ




