কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০৬:৪৬:৫৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।


কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

এর আগে গত মঙ্গলবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ।প্রশিক্ষণে দুই গ্রুপে অংশ নেন উপজেলার শিক্ষক, ইমাম, পুরোহিত, উপ সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী ও এনজিও প্রতিনিধিসহ ৩০ জন এবং কৃষক-কৃষাণী ৩০ জন প্রশিক্ষণার্থী। 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন অঞ্চল প্রধান মোঃ মুশফিকুছ সালেহীন, সহকারী  বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার লুৎফুর রহমান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াসমিন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: