সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের চালানসহ আটক ৪
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের চালানসহ আটক ৪

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০১:১৩:৫৮ পূর্বাহ্ন

সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের চালানসহ আটক ৪

সিলেট ওসমানী বিমানবন্দরে আনুমানিক ৩৪ কোটি টাকার মূল্যের স্বর্ণের চালান আটক।


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪.৩৫১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৩৪ কোটি টাকা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।


আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়।

জানা গেছে, আজ শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২ জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে থেকে ১০ইঞ্চি মাপের বড় স্কেল আদলের ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। একেকটা স্কেলের ওজন আড়াই কেজির উপরে। এছাড়া বাকি স্বর্ণ বিমানের ভেতরে ও ওয়াসরুমে ছড়িয়েছিটিয়ে ছিল। যেগুলোর মধ্যে ২৮০টি বার ও ০৬টি ছিল বল আদলের। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩৪.৩৫১ কেজি বলে জানা গেছে।


বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজেদুল করিম জানান, পরবর্তীতে ফ্লাইটটিতে আরও কিছু স্বর্নের বার মিলেছে। সবগুলোর ওজন চলছে। এ ঘটনায় ৪ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানো হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: