ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে দ্বিতীয় ধাপে ১৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির নির্দেশ অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে সিলেট বিভাগের ১৪ জন ইউএনওর বদলির প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ইসি।
দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের বদলিকৃত ১৪ জন ইউএনও হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই মাহমুদুর রহমানকে কুলাউড়ায়, সুনামগঞ্জ সদরের সালমা পারভীনকে তাহিরপুরে, কোম্পানীগঞ্জের লুসিকান্ত হাজংকে জুড়ী উপজেলায়, মাধবপুরের মনজুর আহসানকে শাল্লায়, কুলাউড়ার মো. মাহমুদুর রহমান খোন্দকারকে দিরাই, গোলাপগঞ্জের মৌসুমী মান্নানকে সুনামগঞ্জ সদরে, শ্রীমঙ্গলের রাজিব মাহমুদ মিঠুনকে গোলাপগঞ্জ, হবিগঞ্জ সদরের আয়েশা আক্তারকে বিয়ানীবাজার, শাল্লার আবু তালেবকে শ্রীমঙ্গল, জুড়ীর রঞ্জন চন্দ্র দে'কে হবিগঞ্জ সদর, বিয়ানীবাজারের আফসানা তাসলিমকে জকিগঞ্জে, তাহিরপুরের সুপ্রভাত চাকমাকে বড়লেখায়, জকিগঞ্জের একেএম ফয়সালকে মাধবপুরে, বড়লেখার সুনজিত কুমার চন্দকে কোম্পানীগঞ্জে বদলি করা হয়েছে।সিলেট বিভাগ: সুনামগঞ্জের দিরাইয়ের ইউএনও মাহমুদুর রহমান মামুনকে মৌলভীবাজারের কুলাউড়া; সুনামগঞ্জ সদরের ইউএনও সালমা পারভীনকে সুনামগঞ্জের তাহিরপুর; সিলেটের কোম্পানীগঞ্জ এর ইউএনও লুসিকান্ত হাজংকে মৌলভীবাজারের জুড়ী; হবিগঞ্জের মাধবপুরের ইউএনও মনজুর আহসানকে সুনামগঞ্জের শাল্লা; মৌলভীবাজারের কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান খোন্দকারকে সুনামগঞ্জের দিরাই ; সিলেটের গোলাপগঞ্জের ইউএনও মৌসুমী মান্নানকে সুনামগঞ্জ সদর; মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুনকে সিলেটের গোলাপগঞ্জ; হবিগঞ্জ সদরের ইউএনও আয়েশা আক্তারকে বিয়ানীবাজার সিলেট; সুনামগঞ্জের শাল্লার ইউএনও আবু তাহেরকে মৌলভীবাজারে শ্রীমঙ্গল; মৌলভীবাজারের জুড়ীর ইউএনও রঞ্জন চন্দ্র দে কে হবিগঞ্জ সদর; সিলেটের বিয়ানীবাজার এর ইউএনও আফসানা তাসলিমকে সিলেটের জকিগঞ্জ; সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও সুপ্রভাত চাকমাকে মৌলভীবাজারের বড়লেখা; সিলেটের জোকিগঞ্জের ইউএনও এ কে এম ফয়সাল কে হবিগঞ্জের মাধবপুর এবং মৌলভীবাজারে বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ্রকে সিলেটের কোম্পানিগঞ্জে বদলি করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




