সিলেট বিভাগের ২৬ থানার ওসি বদলি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সিলেট বিভাগের ২৬ থানার ওসি বদলি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৪:১৯:৫২ পূর্বাহ্ন

সিলেট বিভাগের ২৬ থানার ওসি বদলি

ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ৩৩৮ জনের মধ্যে সিলেট বিভাগের ২৬টি থানার ওসি বদলি করা হয়েছে।

তারা হলেন- মৌলভীবাজার সদর থানার ওসিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায়, মৌলভীবাজারের বড়লেখা থানার ওসিকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায়, জুড়ী থানার ওসিকে এসএমপি’র মোগলাবাজার থানায়, এসএমপি’র এয়ারপোর্ট থানার ওসিকে কোতোয়ালি থানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসিকে এসএমপি’র জালালাবাদ থানায়, হবিগঞ্জের লাখাই থানার ওসিকে এসএমপি’র এয়ারপোর্ট থানায়, সিলেটের গোয়াইনঘাট থানার ওসিকে মৌলভীবাজার সদর মডেল থানায়, গোলাপগঞ্জ মডেল থানার ওসিকে গোয়াইনঘাট থানায়, কানাইঘাট থানার ওসিকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানীনগর থানার ওসিকে গোলাপগঞ্জ মডেল থানায় বদলি করা হয়েছে।

এছাড়াও হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসিকে সিলেটের ওসমানীনগর থানায়, মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসিকে রাজনগর থানায়, এসএমপি’র জালালাবাদ থানার ওসিকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসিকে সিলেটের কানাইঘাট থানায়, মৌলভীবাজারের রাজনগর থানার ওসিকে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসিকে বড়লেখা থানায়, এসএমপি’র কোতোয়ালি থানার ওসিকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, এসএমপি’র মোগলাবাজার থানার ওসিকে মৌলভীবাজারের জুড়ী থানায়, সুনামগঞ্জের শাল্লা থানার ওসিকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসিকে শাল্লা থানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসিকে দিরাই থানায়, শান্তিগঞ্জ থানার ওসিকে সুনামগঞ্জ সদর মডেল থানায়, দিরাই থানার ওসিকে শান্তিগঞ্জ থানায়, এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ওসিকে সুনামগঞ্জের ধর্মপাশা থানায়, সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসিকে হবিগঞ্জের চুনারুঘাট থানায়, এসএমপি’র শাহপরাণ থানার ওসিকে হবিগঞ্জের লাখাই থানায় বদলি করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি