নির্বাচনী প্রচার ও ভোটার উপস্থিতি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ইমরান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নির্বাচনী প্রচার ও ভোটার উপস্থিতি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৫:৪৬:৪২ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচার ও ভোটার উপস্থিতি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ইমরান

নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় ইমরান আহমদ।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের এলাকায় নির্বাচনী প্রচার ও ভোটার উপস্থিতি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করার আহবান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

শুক্রবার (৮ই ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের সুফল ও প্রকল্প সমুহের মধ্যে জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নে শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, চা শ্রমিক সহ ভূমিহীন গৃহহীন মানুষের ঘর উপহার সহ মানুষের জীবনমান উন্নয়নের সুফল পেয়েছে ইউনিয়নবাসী।

তিনি বলেন শেখ হাসিনার এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকবে এতে কোন সন্দেহ নেই।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রাম, পাড়া মহল্লায় যে যেখানকার ভোটার সেই নিজ নিজ এলাকায় সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানিয়েছেন মন্ত্রী।  তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বাধীনতা বিরোধী মহল অপপ্রচারে তৎপর। তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটার উপস্থিতি বাঁড়ানো। তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মীদের আচরণবীধির প্রতি সুনজর রাখার আহবান জানান।

এ সময় পৃথক পৃথক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে,  চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মকবুল আলি মঙ্গল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলি,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য বাদশা মিয়া,কামারান হোসেন, জুয়েল আহমেদ ডালিম, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ, দরবস্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, চিকনাগোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি