সিলেট বিমানবন্দরে চোরাকারবারির পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের ডিম উদ্ধার!
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সিলেট বিমানবন্দরে চোরাকারবারির পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের ডিম উদ্ধার!

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৬:৪৩:১৬ পূর্বাহ্ন

সিলেট বিমানবন্দরে চোরাকারবারির পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের ডিম উদ্ধার!

গোল বৃত্তে দাগ দেওয়া স্বর্ণের ডিম চোরাকারবারির পায়ুপথ থেকে উদ্ধার করা হয়।


দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজি ৩৫১ গ্রাম ওজনের ২৮০টি স্বর্ণের বার আটক করেছে সিলেট এয়ারপোর্টে দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস সূত্রে জানা যায়, চোরাকারবারিরা পায়খানার রাস্তায় কনডমে ঢুকিয়ে ৬টি স্বর্ণের ডিম নিয়ে দুবাই থেকে আসছিলো ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সন্দেহজনকভাবে তাদের আটকের পর দুইজনকে বাথরুমে নিয়ে তাদের পায়ুপথ থেকে ডিমগুল উদ্ধার করা হয়।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে চার স্বর্ণচোকারবারিকে আটকের পর দুজনের কাছ ৬টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। যেগুলোর ভেতরে লিকুইড জাতীয় স্বর্ণ।

উল্লেখ্য, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে বিমানের ৩২ জে এবং ২১ এবিসি সিটের নিচ ও টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি