গোয়াইনঘাটে নির্বাহী কর্মকর্তার বদলিতে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাটে নির্বাহী কর্মকর্তার বদলিতে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৯:২৯:৩৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নির্বাহী কর্মকর্তার বদলিতে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সদ্য বদলি জনিত বিদায়ী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলার জনপ্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।

শুক্রবার ৮ ডিসেম্বর বেলা ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন,গোয়াইনঘাট উপজেলা বাসীর সর্বস্তরের মানুষকে আমি সর্বদা হৃদয়ে লালন করবো।আপনাদের ভালোবাসার কথা আমি কখনো ভুলবো না। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।মহামারী করোণা ও শতাব্দীর ভয়াবহ বন্যায় দুঃসাহসীক চ্যালেঞ্জ জয় করে গোয়াইনঘাটের সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন চৌকুস এই নির্বাহী কর্মকর্তা। গোয়াইনঘাটের আনাচে-কানাচে সকল জায়গায় তাঁর সরব উপস্থিতি মানুষকে করেছে আনন্দিত উদ্বেলিত উচ্ছ্বসিত।

 অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় ও বিদায়ী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস  গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন। 

 উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন,দীর্ঘ ৩ বছর গোয়াইনঘাটে দায়িত্ব পালনে অনেক চেলেঞ্জ গ্রহণ করে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে করোনা কালীন সময়ে এবং শতাব্দীর ভয়াবহ বন্যা মোকাবেলায় উনার কর্তব্যপরায়নতা ও দায়িত্বনিষ্টা গোয়াইনঘাটবাসী কখনও ভূলবেন না।

 এ সময় উপস্থিত সকলে নির্বাহী কর্মকর্তার দীর্ঘ তিন বছরের ভালো কাজের প্রশংসা ও বিদায়ে দুঃখ প্রকাশ করে বদলী পরবর্তী কর্মস্থল সুন্দর ও সফলতা বয়ে আনুক এই কামনা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি