প্রাইভেট কারে করে গরু চুরি, ধরা পড়লেন পাঁচজন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

প্রাইভেট কারে করে গরু চুরি, ধরা পড়লেন পাঁচজন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ১১:২২:১১ পূর্বাহ্ন

প্রাইভেট কারে করে গরু চুরি, ধরা পড়লেন পাঁচজন

ছবি : নিজস্ব


একটি প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) পেছনের সিটে করে বহন করা হচ্ছিল গরু। দীর্ঘ সময় গাড়িতে থাকায় গরুগুলো দমবন্ধ হয়ে মারা গেলে ফেলে দেওয়া হয় খালে। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে মরা গরু ফেলতে গিয়েই জনতার হাতে ধরা পড়ে পাঁচ ব্যক্তি। পরে পুলিশ এসে প্রাইভেট কারসহ পাঁচ ব্যক্তিকে থানায় নিয়ে যান।

শুক্রবার দুপুর ২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায় এ ঘটনা ঘটে।ধৃত পাঁচ ব্যক্তি হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র সানুর আলী, সাউদপুর গ্রামের ফজল মিয়ার পুত্র রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার মহিব উল্লার পুত্র নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের মনির উদ্দিনের পুত্র শামসুদ্দিন।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল আলম জানান, আটক পাঁচ ব্যক্তি পেশাদার গরু চোর। তারা মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে গরু দুটি চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে এসেছিল। গরুগুলো মারা গেলে মহাসড়কের পাশের খালে ফেলতে গিয়ে ধরা পড়ে তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুপুর ২ টার দিকে বর্নি এলাকায় পৌঁছে গাড়ি থেকে গরু নামানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাদের আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেট কারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে নিয়ে এসে ধরা পড়ে তারা। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি