জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০১:৩২:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জৈন্তাপুরে র‍্যালি ও আলোচনা সভা


আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে জৈন্তাপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায়  জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তনের সামনে এসে শেষ হয়। 

পরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ। 

এ সময় আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এবং দেশের ক্রমবর্ধমান উন্নতির প্রধান বাঁধা হচ্ছে দুর্নীতি।  যেখানে পদে পদে দুর্নীতির শিকড় গজাবে সেখানে কোন রাষ্ট্র জাতি কখনোও এগিয়ে যেতে পারবে না।

এখন সময় দুর্নীতির মূল শিকড় ধ্বংস করা। সেই সাথে রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে শুরু করে নতুন প্রজন্মের নিকট দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি করতে একযোগে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মমতাজ আলি,অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট হারুনর রশিদ, সার্জেন্ট শফিকুল ইসলাম ,ব্যবসায়ী আবদুল মান্নান মনাই, মোহাম্মদ কুতুব উদ্দিন সহ বিভিন্ন পেশাজীবী ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি