বিশ্বনাথে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক কর্মসূচী পালিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বিশ্বনাথে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক কর্মসূচী পালিত

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০২:৪২:১৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক কর্মসূচী পালিত


দেশব্যাপী জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং বাপা সিলেট শাখা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ -এর উদ্যোগে জলবায়ু ন্যায্যতার দাবির পাশাপাশি "বাসিয়া নদীর অবৈধ দখল-দূষণমুক্তের" দাবিতে মানববন্ধন ও নৌযাত্রা কর্মসূচি পালিত হয়েছে বিশ্বনাথে। 

আজ ৯ ডিসেম্বর শনিবার দুপুর ১২ ঘটিকায় কালিগঞ্জ বাজারে বাসিয়া নদীর তীরে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক পরিবেশবাদী ফজল খান। 

সভায় বক্তারা বলেন,বর্তমান সময়ে সারাদেশে নদনদী গুলো বিলুপ্তির পথে। যার ফলে আজ পানি নিষ্কাশন সহ কৃষির উপর প্রভাব পড়েছে। নদনদীতে ময়লা আবর্জনা ফেলার কারণে আজ পরিবেশ দূষিত হচ্ছে। দ্রুত দেশের নদনদীগুলো খননের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাই। 

সংগঠক এস এ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন আনফর আলী গাজী,শামসুল ইসলাম,সুফিয়ান আহমদ,সুবত চন্দ্র দাস, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম  আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক কবি এস.পি. সেবু, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য আবদুর রহমান, আজাদুর রহমান, আবদুল মোমিন, সানাহর মিয়া, আলা উদ্দিন,নেইমার আহমদ,ফাহিদ খান,আশফাক আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি